পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাপানি “বিয়ার বিস্কুট” তৈরির সহজ রেসিপি (দেখুন ছবিতে)

Posted on August 22, 2014 | in লাইফস্টাইল | by

cute-hugging-bear-cookies-maa-tamagosan-13

মা তামাগোসান একজন জাপানি কুক। তিনি একধরণের বিস্কুট তৈরি করেছেন যা শুধু খেতেই সুস্বাদু নয়, দেখতেও ভারি কিউট। বিস্কুট টি দেখতে একটা আদুরে টেডি বিয়ারের মত, সেই ছোট্ট টেডি বিয়ারটি আবার বুকের কাছে এক টুকরো বাদাম ধরে রেখেছে। কি দারুণ, তাই না?

মা তামাগোসান তার ব্লগে দারুণ এই বিয়ার বিস্কুটের রেসিপি পোস্ট করেছেন। সেই রেসিপি নিয়েই এই আয়োজন। যাদের বাদামে এলার্জি আছে তারা বাদামের বদলে অন্য যে কোন ফলের জ্যাম বা ক্যান্ডি ব্যবহার করতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ:

ময়দা ১১০ গ্রাম, potato starch বা আলুর থেকে তৈরি ময়দা ২০ গ্রাম, লবণ ১ চিমটি, চিনির সিরাপ ৪০ গ্রাম, মধু ১০ গ্রাম এবং ভেজিটেবল ওয়েল ৩০ গ্রাম।

আসুন দেখে নেই বিয়ার কুকি তৈরির প্রক্রিয়া:

১। ওভেনটি ১৬০ ডিগ্রি সে. (৩২০ ফা.) এ প্রিহিট করে নিন।

২। সবগুলো উপাদান এক পাত্রে নিয়ে ভালোভাবে মেখে রুটি বেলার বেলুন দিয়ে বেলে নিন। একটি পরিষ্কার বাটার পেপারে রুটি রাখুন, এতে লেগে যাবে না।

৩। ছোট বিয়ার শেপ কুকি কাটার দিয়ে কেটে নিয়ে নিন কুকি গুলো। বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে তারওপরে কুকি রাখুন।

৪। ছোট বিয়ারটির চোখ-মুখ এঁকে দিন। পেছনের দিকে একটু লেজও দিতে পারেন।

৫। বিয়ারের বুকের উপর কাজুবাদাম, বাদাম বা ক্যান্ডি রেখে হাত দুটি ধরে রাখার ভঙ্গিতে ভাঁজ করে দিন।

৬। ওভেনে প্রথমে ১০ মিনিট বেক করুন।

৭। তাপমাত্রা কমিয়ে ১৫০ ডিগ্রি সে. (৩০০ ফা.) এ আনুন। আরো ১০ মিনিট বেক করুন।

৮। হয়ে গেলো আপনার সুস্বাদু বিয়ার বিস্কুট। যা দেখতেও কিউট। বেকিং শেষ হলেই বিস্কিট ওভেন থেকে বের করে নিন। তারের তৈরি র‍্যাকে রেখে ভালো করে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন। ঠাণ্ডা না করলে কুকি মুচমুচে হবে না। ঠাণ্ডা হবার আগে কৌটায় রাখবেন না, এতে নষ্ট হয়ে যাবে।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud