পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অন্যরকম মিলি

Posted on August 22, 2014 | in বিনোদন | by

Bangladeshi-model-Farhana-Mili২২ আগস্ট দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে মিলি অভিনীত টেলিছবি ‘কামরা’।তার ছেলে রুসলান একটু একটু করে বেড়ে উঠছে, মা ফারহানা মিলিও ব্যস্ত হচ্ছেন অভিনয়ে। সম্প্রতি ‘পলাশ রাঙা ঘোর’ নাটকে মিলির গাওয়া রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে।বললেন,অনেকটা জোরাজুরিতেই গানটি গেয়েছিলাম। অল্প স্বল্প গান গাওয়ার চেষ্টা তো সবাই করে। ওই রকম আর কি!বর্তমানে এই অভিনেত্রী চারটি ধারাবাহিকে অভিনয় করছেন। মাজহারুল ইসলামের ‘একজন মায়াবতী’, অরণ্য আনোয়ারের ‘দহন’, আলভী আহমেদের ‘শূণ্য থেকে শুরু’ এবং মারুফ মিঠুর ‘তিনি আসবেন’। বললেন,চারটিই খুব ভালো গল্পের নাটক। কাজ করে আরাম পাচ্ছি। হ্যাঁ, ব্যস্ততা বেড়ে যাবে।আর ‘কামরা’ নাটকটি লিখেছেন ফেরদৌস মাহমুদ। পরিচালনা করেছেন জাহিদ মাহমুদ। রোজার ঈদের কিছুদিন পরে এর কাজ করেছিলাম। নাটকটির গল্প বলার ধরণ, নির্মাণ সবকিছুই অত্যন্ত চমৎকার।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud