পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জম্মু-কাশ্মিরে ৭ ভারতীয় সেনাসহ নিহত ১৩

Posted on December 5, 2014 | in আন্তর্জাতিক | by

91384_indiaআন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় সাত ভারতীয় সেনাসহ ১৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের সীমান্তের কাছে উরি সেক্টরের সেনা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। জি নিউজ এ খবর জানিয়েছে। এর আগে পাঁচ সেনাসহ নিহতের সংখ্যা নয়জন বলে জানান হয়েছিল। তবে টাইমস অব ইন্ডিয়া নিহতের সংখ্যা আগে সাতজন বলা হলেও এখন ১১ জন বলা হচ্ছে। কাশ্মিরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এ জি মির জানান, ছয় হামলাকারীর মধ্যে তিনজন নিহত হয়েছেন। পিটিআই জানায়, সাত সেনা সদস্য ছাড়াও আরো তিনজন পুলিশ এ ঘটনায় নিহত হন। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভোর রাত সোয়া ৩টার দিকে বারমুলা জেলার উরি শহরের সেনা ঘাঁটিতে প্রবেশ করে অজ্ঞাত হামলাকারী প্রকাশ্যে গুলি চালাতে থাকে। এতে আট সেনা কর্মকর্তা ও তিন হামলাকারী নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরে তৃতীয় দফায় ভোটগ্রহণের আগে আগামী ৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার জন্য  শ্রীনগরে যাওয়ার কথা রয়েছে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর ঠিক তিন দিন আগেই সামরিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটল।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud