May 18, 2026
কাউখালী: পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধুর ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠান ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে পণ্ড হয়ে যায়। এসময় উভয় গ্রুপের সংঘষে আহত হয় ৫ জন। গুরুতর আহত মাহফুজুর রহমান শাওনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহতরা হলো ছাত্র লীগের সাবেক প্রচার সম্পাদক শাওন (২৮) শাওন সিকদার (২২), মো. হানিফ (৩৫), ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার (৩৭), ছাত্রলীগের আহ্বায়ক মো. সুমন খন্দকার (২৮)। জানা গেছে, উপজেলা প্রশাসন আয়োজিত শোকর্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার এক পর্যায় সুমন খন্দকারেকে ছাত্রলীগের আহ্বায়ক হিসাবে ঘোষণা না করায় মঞ্চে তর্ক বিতর্ক করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে শুরু হয়।
তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মাইকে অনুষ্ঠান স্থগিত ঘোষণা দিয়ে চলে যান। থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সভামঞ্চে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব জানান উচ্ছৃঙ্খল কিছু ছেলের কারণে অনুষ্ঠানে গন্ডগল হলে সভা সংক্ষিপ্তভাবে শেষ করা হয়।