পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চট্টগ্রামে জশনে জুলুসে জনতার ঢল

Posted on January 4, 2015 | in ইসলাম | by

04-01-15-Eid E Miladunnabi Rally In City-2চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, আওলাদে রাসূল, হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী ও মেহমানে আলা শাহ্জাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে চট্টগ্রামে জশনে জুলুসে জনতার ঢল নেমেছে।
রোববার সকাল সাড়ে নয়টায় নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াম মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জশনে জুলুশ শুরু হয়।
জামেয়া মাদ্রাসার মাঠ পেরিয়ে আসার পরই লাখ লাখ সুন্নি জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় জশনে জুলুসে ঈদে মিলাদন্নবী।

এসময় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাই‍কা, সবচে আওলা ও আ’লা হামারা নবী, সবচে বালা ও আলা হামারা নবী, ধ্বনিতে মুখরিত হয়ে উঠে বন্দর নগরী চট্টগ্রাম।
রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামেয়া ময়দানে এসে জড়ো হতে থাকেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজন বিবিরহাট, মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন।

জুলুস শুরুর আগে খানকায়ে কাদেরীয়ায় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
আঞ্জুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর নের্তৃত্বে জনশে জুলুস বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, প্যারেডের উত্তর পাশ হয়ে সিরাদ্দৌল্লা, আন্দরকিল্লা, নিউমার্কেট, কাজির দেউড়ি, ওয়াসা, ষোলশহর দুই নম্বর গেইট পুনরায় মুরাদপুর হয়ে জামেয়া মাঠে গিয়ে শেষ হবে।
সেখানে হুজুর কেবলার ইমামতিতে জোহরের নামাজ আদায় করবেন লাখ লাখ মুসলিম জনতা। এরপর মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
জুলুসে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, আনজুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী, মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব মোহাম্মদ সাহাজাদ ইবনে দিদারসহ অনেকে রয়েছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud