পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদা জিয়ার সঙ্গে সাবেক সরকারি কর্মকর্তাদের বৈঠক

Posted on December 4, 2014 | in রাজনীতি | by

06-09-14-Khaleda Zia Meet_Japan PM-3স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ। যারা বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ১০ টার দিকে। এর আগে রাত নয়টা ১০ মিনিটে কার্যালয়ে আসেন খালেদা জিয়া।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মুহম্মদ হায়দার আলী,এম এ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে বিএনপিকে সমর্থন করেন প্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি)এমন একটি অংশও এ বৈঠকে থাকার কথা ছিলো। কিন্তু বর্তমানে চাকরিতে থাকার কারণে তারা বৈঠকে অংশ নেননি।
বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে অংশ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ওএসডি) এ কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা রাতে গুলশান কার্যালয়ে আসলেও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির কারণে তারা চলে যান।
বর্তমান সরকারের ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে সচিব ১, অতিরিক্ত সচিব ১৪, যুগ্ম সচিব ৪১, উপসচিব ২২, সিনিয়র সহকারী সচিব ৫০ এবং সহকারী সচিব ১০ জন রয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়।
বিএনপি জোটের আমলে ৪২ জনকে বাধ্যতামূলক অবসর : বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মাত্র ৫ জনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud