April 19, 2026
ঢাকা : বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল ধুফাইরি আগামীকাল শনিবার বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং-এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।