May 8, 2026
ঢাকা: খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করলেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।সোমবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বিএনপি আয়োজিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন ফারুক। স¤প্রতি দুটি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদ জানানো হয় আলোচনায়।
ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, এরশাদ-স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি। এই খুনিদের নিয়ে সরকার আজ ক্ষমতায় আছে এবং সংসদে এরশাদের জাতীয় পার্টিকে বিরোধী দলে বসিয়েছে। এ অপরাধে জনগণের আদালতে একদিন আওয়ামী লীগকে জবাব দিতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে। যদি সত্যিকার অর্থেই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতো তাহলে খুনি ও স্বৈরাচার এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ দিতে পারত না। প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি বলে অ্যাখ্যায়িত করলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
জয়নুল আবদিন ফারুক বলেন, জিয়াউর রহমানের খুনি হুসেইন মুহাম্মাদ এরশাদ। এই খুনিদের নিয়ে সরকার আজ ক্ষমতায় আছে এবং সংসদে এরশাদের জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসিয়েছে।
সরকারের এসব গর্হিত কাজের জন্য জনগণের আদালতে একদিন আওয়ামী লীগকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, উপজেলা নির্বাচনের আসল দৃশ্য আজকে সকল জাতীয় সংবাদ পত্রগুলোতে এসেছে। সুতরাং সরকারের পক্ষ থেকে যতোই বলা হোক নির্বাচন সুষ্ঠু হয়েছে জনগণের কাছে সেই মিথ্যাচার গ্রহণযোগ্য হবে না। কারণ আসল সত্যটা মানুষ জানে।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে গঠিত চার্জকে বেআইনি অ্যাখ্যায়িত করে জয়নুল আবদিন ফারুক বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমদের দলীয় প্রধান ও তার সন্তান বাংলাদেশের যুবসমাজের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জ গঠন করে হয়রানি করা হচ্ছে।
সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।