May 1, 2026
ওমর ফারুক: নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, এগুলো বন্ধ করা উচিত। আমরা এর নিন্দা জানাই, আসুন সবাই এদের প্রতিহত করি। সকালে রাজধানীর কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। আনিসুল হক বলেন, যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচার করা উচিত। তবে যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিচারের আওতায় আনা দরকার। এর আগে কালাচাঁদপুর রোডে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আনিসুল হকে নির্বাচন প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগ সমর্থিত ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন (বাবুল), গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াকিল উদ্দিন প্রমুখ।