পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্ষুধার্ত অজগরের শিকার শিয়াল

Posted on July 7, 2014 | in সারা দেশ | by

SAMSUNG CAMERA PICTURESনওগাঁ: নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে এক শিয়াল। অজগরের শিয়াল গ্রাস করার এই দৃশ্য একনজর দেখতে সেখানে ভিড় জমে যায়। ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক জানান, রোববার রাত প্রায় ১১টার দিকে আলতাদীঘি জাতীয় উদ্যানে অবমুক্ত করা একটি অজগর ক্ষুধা মেটাতে বনের মোল্লাপাড়ার কাছে একটি শিয়াল শিকার করে। আক্রান্ত শিয়ালের চিৎকারে প্রায় অর্ধশত শিয়াল তাকে রক্ষার জন্য ভীষণ চিৎকার করলে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন। তারা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান অজগরের শিকার শিয়ালটিকে রক্ষার জন্য শিয়ালদের এই চিৎকার। লোকজনের উপস্থিতিতে শিয়ালগুলো পালিয়ে গেলেও অজগরটি তার শিকার শিয়ালকে ছেড়ে দিতে নারাজ। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ধীরেনের সহযোগিতায় বন বিভাগের কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। লক্ষ্মণ বলেন, অজগর শিয়ালটি শিকারের মাধ্যমে প্রায় ছয় মাসের আহার করে নিল। এখন এটি বনে সুস্থ অবস্থায় আছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud