রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ কার্টার রোডের বাড়িতে বেশ কিছুদিন ধরেই একসাথে থাকছেন। এর মাঝে ক্যাটরিনার দেয়া এই বিবৃতি বলিউডের এই দুই তারকার ভক্তদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। ক্যাটরিনা সম্প্রতি এক জনপ্রিয় গণমাধ্যমে এই বিবৃতি দেন।
ক্যাটরিনা আরও স্বীকার করেন প্রথম দিকে আলিকে তিনি খুব একটা পছন্দ করতেন না। আলিও তার মতো ইন্ডিয়ায় নতুন এসেছিলেন। তাই তারা তাদের মাঝে পরে মিল খুঁজে পান। এবং মেরে ব্রাদার কি দুলহান সিনেমার শুটিং চলতে চলতে তাদের নিজেদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ক্যাটরিনাকে যখন বলা হয়, নির্জন মরুতে তিনি সঙ্গী হিসেবে কাকে পেতে চাইবেন, ক্যাটরিনা তখন রণবীরের নাম নেন।









