পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদন প্রস্তুত

Posted on November 5, 2014 | in জাতীয় | by

10687135_825907987473148_706441167615449629_nপ্রতিবেদক : জল্লাদ ও ফাঁসির মঞ্চের পাশাপাশি কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদনও প্রস্তুত করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার দুপুর একটার দিকে ডেপুটি জেলার মো. লাভলু প্রাণভিক্ষার আবেদন প্রস্তুত করে সিনিয়র জেল সুপার ফরমান আলীর কাছে জমা দিয়েছেন। সরকারের নির্বাহী আদেশ অথবা মৃত্যু পরোয়ানার কপি হাতে পাওয়ার পর এ আবেদনটি কামারুজ্জামানের সামনে দেওয়া হবে বলে কারা সূত্রে জানা গেছে। সূত্র মতে, যেকোনো ফাঁসির আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন। তারই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদনের সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে কারা কর্তৃপক্ষ একটি আবেদন তৈরি করেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ফাঁসির আদেশ কার্যকরের জন্য রায়ের কপি কিংবা সরকারের নির্বাহী আদেশ পাওয়ার পর তার সামনে এই কপিটি দেওয়া হবে। যদি তিনি সম্মতি প্রকাশ করে স্বাক্ষর করেন, তাহলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আর যদি তিনি সম্মতি না দেন তাহলেও তিনি লিখে দেবেন যে তিনি প্রাণভিক্ষার আবেদন চান না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud