May 2, 2026
ঢাকা: রাজধানীর কাকরাইল মসজিদ থেকে ২৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে। টাকা-পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানিয়েছে পুলিশ। রমনা থানার ওসি মসিউর রহমান জানান, সেকেন্ড অফিসার এই অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে আনেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।