May 27, 2026
চট্টগ্রাম: অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাটে ‘ডায়মন্ড’ নামে একটি আবাসিক হোটেল থেকে ৮০ নারী-পুরুষকে আটকের পর কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
গভীর রাতে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে সরকার দলীয় সাংসদ দিদারুল আলম লোকজন নিয়ে হোটেলটি ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৭ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৮০ নর-নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। আদালত তাদের প্রত্যেককে একমাসের করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।
আশরাফুল আলম বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৭ ঘণ্টাব্যাপী নগরীর কর্নেল হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪১ জন নারী ও ৩৯ জন পুরুষ। পরে ফৌজদারি দণ্ডবিধির ২৯১ ধারায় প্রত্যেককে একমাসের কারাদণ্ড দেয়া হয়।’
, ‘গত একমাস আগে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করায় হোটেলটি সিলগালা করা হয়েছিল। কিন্তু হোটেল মালিক সিলগালাকৃত প্রধান ফটক ব্যবহার না করে বিকল্প পথে অবৈধভাবে দেহ ব্যবসা চালিয়ে আসছিল।’