পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার বাংলামোটরে খালেদার গাড়িবহরে হামলা

Posted on April 22, 2015 | in জাতীয়, রাজনীতি | by

khaleda-attackস্টাফ রিপোর্চার : কাওরান বাজার ও ফকিরাপুরের পর এবার বাংলামোটরে হামলার শিকার হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিছু লোক তার গাড়িবহরে হামলা করে। এসময় খালেদা জিয়ার গাড়ি ভাঙচুর করা হয় ও পিস্তল প্রদর্শন করা হয়।
হামলায় খালেদার দুই নিরাপত্তা রক্ষী (সিএসএফ) আহত হন। তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামিউল গুরুতর আহত হয়েছেন। বিকেল সোয়া ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এসময় দুই সিএসএফ সদস্যকে মারধর করে আটকে রাখে হামলাকারীরা। তাদের একজনের মাথা ফেটে গেছে। এরপর দ্রুত খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলে যায়।
বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার উদ্দেশে বের হন।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এসময় বেশ ক’জন আহত হয়। এ ঘটনায় বিএনপি সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করছে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন এটা খালেদা জিয়ার নাটক।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud