April 20, 2026
বিনোদন ডেস্ক : ইতোমধ্যে বলিউডে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অপরদিকে আমির খান মানেই যেন ব্লকবাস্টার সিনেমা। এবার একসঙ্গে বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে এ দুই অভিনয় শিল্পীকে।
প্রথমবারের মতো সিনেমার পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। করণ জোহরের একটি সিনেমায় দেখা যাবে তাদের। এমনটাই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমে।
গত ২১ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয় হিন্দুস্তান টাইমস লিডারসিপ সামিতের ১২ তম আসর। অনুষ্ঠানের সাংবাদিকদের সঙ্গে এন্টারটেইনমেন্ট সেশনে কথা বলেন বলিউড পরিচালক এবং প্রযোজক করণ জোহর, আমির খান এবং দীপিকা পাড়ুকোন। তার সিনেমায় আমির-দীপিকার জুটিকে নেয়ার বিষয়ে করণ বলেন, ‘এখনও তাদের সঙ্গে আলোচনার মধ্যেই আছি।’
বলিউডের অভিনেতাদের মধ্যে তিন খান এবং অভিনেত্রীদের মধ্যে কারিনা ,ক্যাটরিনা ও দীপিকার কাকে তার বেশি পছন্দ? এমন প্রশ্নের জবাবে করণ কৌশলে উত্তর দেন, ‘আপনি কখনও কিংবদন্তীদের মধ্যে বিচার করতে পারবেন না। আর আপনাদের ডানপাশের ব্যাক্তিটি( দীপিকা) সবসময় সঠিক।’
অনুষ্ঠানে করণের পাশাপাশি ভারতীয় সিনেমার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আমির এবং দীপিকা।