April 19, 2026
ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা সোয়া তিনটায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন। বাংলাদেশ ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, গত ২৯ এপ্রিল আবদুল মোবিন অসুস্থ হয়ে পড়েন। ৩০ এপ্রিল তাকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ১ মে ল্যাবএইড হসপিটালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায়ই আজ তার মৃত্যু হয়।