পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইলিশশূন্য চাঁদপুরের পদ্মা মেঘনা

Posted on July 12, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

full_516061530_1398937246মারুফ আহমেদ : ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই চাঁদপুরের পদ্মা, মেঘনায়। সারা দিনে জাল ফেলে ৪ থেকে ৫ টি ইলিশ নিয়েই ঘরে ফিরতে হচ্ছে জেলেদের। কখনো কখনো খালি হাতেই ইলিশ শূন্য হয়ে ফিরতে হচ্ছে ঘরে। আর এই পরিস্থিতিতে চরম হতাশা দেখা দিয়েছে তাদের মনে। প্রশাসনের বাধ্যবাদকতা থাকায় প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলতে পারেনি মৎসজীবিরা। গেল মাসে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে বৈরি আবহাওয়াতেই নদীতে মাছ ধরতে বেরিয়েছেন জেলেরা। তবে আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। তাই ট্রলার মালিকরাও ইলিশ ধরতে ট্রলার পাঠাতে নারাজ। এমন অবস্থায় অলসভাবেই দিন কাটছে জেলেদের। চাঁদপুরের জেলেরা বলছেন, সারাদিন খেটে ৪/৫ টা ইলিশ পায়। এতে আমাদের নৌকার তেল খরচই ওঠেনা। ইলিশ না থাকায় আড়তগুলোতেও বেঁচা কেনা ভালো না। টাকা লগ্নি করে ফেরত পাবার আশঙ্কায় অনেকে। তবে মৎস গবেষণা ইন্সটিটিউটের গবেষকরা বলছে, বৃষ্টিপাত বাড়লেই দেখা মিলবে ইলিশের। কারেন্টজাল উৎপাদন বন্ধ না হলে এবং ডুবচরগুলো খনন না করলে চাঁদপুরের পদ্মা মেঘনায় আর ইলিশ পাওয়া যাবে না বলে শঙ্কায় আছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়িরা। যমুনা টিভি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud