পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইরানে ৪০ জনের ফাঁসি!

Posted on January 18, 2014 | in আন্তর্জাতিক | by

220140118163409ঢাকা: দুই সপ্তাহে ইরানে ৪০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মধ্যে গেল সপ্তাহেই শুধু ৩৩ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে আলজাজিরা অনলাইনে এ খবর জানানো হয়েছে। ইরানের সরকারি দফতরের তথ্য মতে, দুই সপ্তাহে ২১ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাকি ১৯ জনের কথা। অ্যামনেস্টির বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মৃত্যুদ- কার্যকরের এ ঘটনা ইরানের জন্য সতর্ক বার্তা দিচ্ছে বলে মনে করেন অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপ-পরিচালক হাসিবা হাদজ সারায়ু। নতুন বছরের ৯ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত যত মানুষের ফাঁসি কার্যকর করা হয়েছে, গেল বছরের শেষ ডিসেম্বরজুড়ে এত সংখ্যক মানুষের ফাঁসি কার্যকর করা হয়নি।

ইরানের প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, উন্নত বিধি-বিধানের অধীনে দেশ পরিচালনা করবেন এবং নাগরিকদের অধিকারের ব্যাপারে উদার হবেন।  কিন্তু ইরানের মানবাধিকার তথ্যায়ন কেন্দ্রের (আইএইচআরডিসি) ভাষ্য মতে, গত আগস্টের শেষে তিনি ক্ষমতায় বসার পর থেকে এ পর্যন্ত ৩০০ মানুষের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।

আইএইচআরডিসির তথ্যে আরো বলা হচ্ছে, ৫ জানুয়ারি থেকে যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের অধিকাংশ মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে হাসিবা হাদজ সারায়ু বলছেন, বিচার প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানদ- বজায় থাকেনি। আর এভাবে যদি চলতে থাকে তবে আন্তর্জাতিকভাবে ইরান ভাবমূর্তি উত্তরণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা অর্থহীন হয়ে পড়বে। তবে রুহানির আগের আমলে ইরানের ভাষ্য ছিল, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মৃত্যুদণ্ডের প্রয়োজন আছে। তারা দাবি করত, যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করেই মৃত্যুদ- কার্যকর করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud