পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইরাকে যুদ্ধ অব্যাহত

Posted on June 20, 2014 | in আন্তর্জাতিক | by

Iraq-warডেস্ক রিপোর্ট : ইরাকে সুন্নি বিদ্রোহী ও সরকারি সেনাদের মধ্যে শুক্রবারও যুদ্ধ অব্যাহত রয়েছে। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার ‘বাইজি তেল শোধনাগার’ দখল করার দাবি করেছেন বিদ্রোহীরা। এদিকে একই সঙ্গে উত্তরাঞ্চলীয় বিমানবন্দর তাল আফারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন তারা। খবর বিবিসি অনলাইনের। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ঘোষণা দেন, তার দেশ ইরাকে ৩০০ সামরিক উপদেষ্টা পাঠাবেন। এ ঘোষণার পরও বিদ্রোহীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং নতুন নতুন স্থাপনা দখল করছেন। বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্টমন্ত্রী জন কেরি শিগগির ইরাকে আসতে পারেন। তিনি দেশটির মন্ত্রিসভার সঙ্গে আলোচনায় বসবেন। আশা করা হচ্ছে, তার এ সফরের মধ্য দিয়ে ইরাকে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা কিছুটা কমতে পারে। ওবামা জানিয়ে দিয়েছেন, মার্কিন সেনারা ইরাকে যুদ্ধ করবে না। তারা ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবেন। ফলে সুন্নি বিদ্রোহীদের দখলাভিযান কত দূর এগোয়, তা-ই এখন দেখার বিষয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud