পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসছে শৈত্যপ্রবাহ

Posted on January 7, 2015 | in সারা দেশ | by

প্রতিবেদক : দেশের কয়েকটি স্থানের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে দেশে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম  বলেন, দুদিন পর তাপমাত্রা বাড়তে থাকবে, চলমান মৃদু শৈত্যপ্রবাহ চলে যাবে। এ মাসের শেষের দিকে আবার মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।
shufian (55) copy
আবহাওয়া অধিদফতরের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যত্র এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও এ পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়ার বিভাগের হিসাব অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশের ওপর দিয়ে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় (২৭ ডিসেম্বর পর্যন্ত) ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ডিসেম্বর মাসে দেশের অনেক জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে আসায় সারাদেশেই বেশি শীত অনুভূত হয় বলেও জানান একজন আবহাওয়াবিদ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud