পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আ’লীগ নেতা অপহরণ: র‌্যাবের তিন কর্মকর্তা ও নূর হোসেনের বিরুদ্ধে মামলা

Posted on November 12, 2014 | in সারা দেশ | by

20_RAB-Narayanganj-Court_170514_0002 copyনারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন অপহরণের ঘটনায় সাত খুনের মামলার আসামি র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, নূর হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইসমাইলের ভাই আবদুল মান্নান বুধবার দুপুরে বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল জিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে সাত খুনের ঘটনার প্রতিবেদনের সঙ্গে এ অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনও জমা দিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো ও চাকরিচ্যুত র‌্যাব-১১ এর ধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদকে। অপর আসামিরা হলেন— ওই ক্যাম্পের উপ-অধিনায়ক (চাকরিচ্যুত) মেজর আরিফ হোসেন, র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির ইনচার্জ কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানা, সাত খুনের প্রধান আসামি নূর হোসেন, তার শ্যালক নূর আলমসহ ১৬ জন। আসামিদের মধ্যে র‌্যাবের তিন কর্মকর্তা গ্রেফতার আছেন। নূর হোসেন ভারতের কারাগারে আটক আছেন। এ ছাড়া এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। মামলার বাদী আবদুল মান্নান অভিযোগ করেন, র‌্যাবের তিন কর্মকর্তা ও নূর হোসেন এ অপহরণের সঙ্গে সম্পৃক্ত। ইসমাইলকে অপহরণের পর দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে মামলা করতে চাইলে ডিবি ও পুলিশ সেটা আমলে নেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শাহ মাজহার জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে সাত খুনের মামলার প্রতিবেদনের সঙ্গে তদন্ত প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud