পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আন্দোলনের নামে যা হচ্ছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড

Posted on January 8, 2015 | in জাতীয় | by

Sheikh Hasina claimed Ilias Ali may be hiding on the orders of his own party.আশিকুর রহমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ রাস্তার পাশে পড়ে থাকবে, সেখানে ঘুমাবে-এটা চলতে পারে না।আমরা মানুষের মৌলিক চাহিদা পুরণে কাজ করে যাচ্ছি।তিনি বলেন, মানুষের চাহিদার কথা চিন্তা করে জাতির পিতা আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। বাংলাদেশের সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানে মানুষের মৌলিক অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। আমরা মানুষের  অন্ন, বস্ত্র তথা মৌলিক চাহিদা মেটাতেই ‍কাজ করছি। বিরোধী দল বিএনপির টানা অবরোধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তারা আন্দোলনের নামে যা করছে তা সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া আর কিছুই না।এভাবে আন্দোলন করে কোনো কিছু আদায় করা যায়না।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,গ্ রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আমাদের সরকার কৃষকদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করার সব রকম ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, রাজনীতিতে আমরা যতটুকু করেছি তা মানুষের সমর্থন থাকার কারনেই করতে পেরেছি। দেশের অবহেলিত হিজরা জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমরা দেশকে মর্যাদার আসনে নিয়ে যেতে চাই। আমার সে বিশ্বাস রয়েছে এবং সেভাবেই কাজ করছি।

সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা- দারিদ্র্য- শোষণ- বঞ্চনা-বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। বর্তমান সরকার জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তাই সাধারণ মানুষের দোঁড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছি। দারিদ্র্যদের বিনা পয়সায় ঘরবাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। যাদের জায়গা আছে কিন্তু বাড়ি নির্মাণের পয়সা নেই। তাদের ১ শতাংশ সুদে ঋণ দেওয়া হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমিয়ে ২৪ শতাংশে নেমে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud