পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘অর্থমন্ত্রী মিথ্যা বলতে পারদর্শী’

Posted on September 10, 2014 | in জাতীয় | by

image_4031স্টাফ রিপোর্টার: জনতা ব্যাংকের চেয়ারম্যান ড, আবুল বারাকাত বলেছেন, অর্থমন্ত্রী মিথ্যা বলতে ব্যাপক পারদর্শী। তিনি বলেছেন, জনতা ব্যাংকের দায়িত্ব দেয়ার জন্য জায়ান্ট লোক খুঁজছেন। আসলে তিনি দালাল কাউকে খুঁজছেন। মিথ্যা কথা বলতে তিনি ব্যাপক পারদর্শী। বিকালে জাতীয় প্রেস ক্লাবে জনতা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার ৫ বছর শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবুুল বারাকাতের সমালোচনা করে বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী বলেছিলেন, জনতা ব্যাংকের অবক্ষয় হয়েছে। বারাকাতের দুঃখ থাকলে থাকতে পারে। অর্থমন্ত্রীর এ বক্তব্যের জবাবে আবুল বারাকাত বলেন, দুঃখ থাকলে উনার থাকতে পারে। তিনি মানুষকে হেয় করেন। মানুষকে মূল্য দিতে জানেন না। কথায় কথায় রাবিশ বলেন। সংবিধানের ৭(ক) ধারার লঙ্ঘণ করেছেন তিনি। কারণ প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ের লোক হিসেবে তিনি এ ধরণের কথা বলতে পারেন না। জনতা ব্যাংক ভাল অবস্থায় আছে। তিনি বলেছেন, অবক্ষয় হয়েছে। কোন অবক্ষয় হয়নি। তিনি বলেন, এ ব্যাংকের এযাবৎকালে সব ঘটনার দায় নেবো। আবুল বারাকাত বলেন, নৌকা বাইচের জন্য তিনি টাকা চেয়েছিলেন। দেইনি বলে তিনি ক্ষুব্ধ। তিনি হলেন তথাকথিত এলিট শ্রেণীর মানুষ। পরিবারতন্দ্রের কারণে তার কাছে নিজ জেলার মানুষ বেশি প্রাধান্য পায়। এ বিষয়ে তিনি বেশি তৎপর। তিনি সাদাসিধেভাবে মিথ্যা কথা বলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud