পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবিলম্বে সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

Posted on March 24, 2014 | in জাতীয় | by

vlcsnap-2014-03-24-14h20m58s90জুলকারনাইন জ্যাকি : সফরত ইউরোপিও ইউনিয়নের প্রতিনিধিদলের নেতা জিন ল্যামবার্ট বলেছেন, বাংলাদেশে নির্বাচনে যে সহিংসতা ঘটছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। ৫ জানুয়ারির নির্বাচনের পর এ নিয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায়।  সোমবার দুদিনের সফরে ঢাকায় আসার পর সাংবাদিকদের এ কথা বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতা জিন ল্যামবার্ট। তিনি বলেন, একটি দেশের গণতন্ত্র চর্চা কোন পর্যায়ে রয়েছে, তা দেশটিতে নির্বাচন এলে বোঝা যায়। বাংলাদেশের সাধারণ নির্বাচন ও উপজেলা নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় সারা দেশে আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে নির্বাচনে সার্বিক দিক নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিব্রতকর ঘটনা এড়াতে ও যথাযথ পদÿেপ গ্রহণ করতে আহবান জানান। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জিন ল্যামবার্ট বলেন, ‘একটি দেশের রাজনৈতিক অবস্থা ভালভাবে বোঝা যায় যখন নির্বাচনের সময় আসে। গণতন্ত্রে মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোন অবস্থান নেই। নির্বাচনে সহিংসতা বন্ধ করতে হলে নির্বাচন কমিশনকে যথাযথ পদÿেপ গ্রহণ করতে হবে। দশম জাতীয় নির্বাচন নিয়ে আমাদের অবস্থান এখনো পাল্টায়নি। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

ল্যামবার্ট বলেন, সাধারণ নির্বাচনের পরপরই বাংলাদেশে বিচারবহির্ভ‚ত হত্যাকাÐের ঘটনাগুলো পুনরায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্য দিয়েছে। এই বিষয়ে তিনি বলেন, হঠাৎ করে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাÐের ঘটনা উদ্বেজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাÐের খবর প্রতিদিনই খবরের কাগজে সয়লাব হয়ে গেছে। তার মতে এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাÐের ঘটনায় সঠিক বিচার হওয়া উচিত। তা নাহলে মানবাধিকার রÿা করা যাবে না।

দুই দিনের সফরে আসা ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের পর্যবেÿণের অন্যতম বিষয়ও হল রানা প্লাজা ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক উন্নতি। তৈরি পোশাক শিল্পের বিষয়ে জিন বলেন, জিএসপি সুবিধা ফিরিয়ে নেওয়া হবে না। আমাদের তেমন কোন ইচ্ছাও নেই। কিšত্ম আমাদের নিরবতাকে দুর্বলতা ভাবাও ঠিক হবে না। তবে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির জন্য যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। চ্যানেল ২৪

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud