পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আন্ডারওয়্যার পরতে ৮০ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে সুখী জুটি তারা। সম্প্রতি সবচেয়ে ধনী জুটির খেতাবও তারা জয় করে নিয়েছেন। এবার সেই ধন আরো বাড়িয়ে নেয়ার সুযোগ এলো মার্কিন পপতারকা টেইলর সুইফট ও কেলভিন হ্যারিসের সামনে।Sani-lion-images-12
একটি ফটোশুটের জন্য পেয়েছেন এক কোটি ডলারের প্রস্তাব। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা! এই টাকা পেতে বিখ্যাত ইতালিয়ান ব্যান্ড ‘আরমানি’র প্রচারণার জন্য আন্ডারওয়্যার পরে ফটোশুট করতে হবে তাদের।
আরমানির সঙ্গে নিজের চুক্তি থাকায় স্কটিশ গায়ক-প্রযোজক হ্যারিস কাজটা আগে বেশ কয়েকবারই করেছেন। কিন্তু নিজের ‘গুড গার্ল’ ইমেজ ভেঙে এমন পোশাকে পোজ দিতে টেইলর রাজি হবেন কি না সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এর আগে ২০০৯ সালে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের প্রায় একই রকম ফটোশুট প্রতিষ্ঠানটির প্রচারণায় বেশ কাজে দিয়েছিল। আরমানি কর্তৃপক্ষ তাই উঠেপড়ে লেগেছে টেইলর ও হ্যারিসকে রাজি করাতে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হ্যারিসের হাত ঘুরে প্রস্তাবটি আছে টেইলরের টেবিলে। তিনি রাজি হলেই আসবে ৮০ কোটি টাকার চেক। আর খুব শিগগির এই যুগলকে দেখা যাবে আরমানির আন্ডারওয়্যারে।

Posted in বিনোদন | Comments Off on আন্ডারওয়্যার পরতে ৮০ কোটি টাকা

প্রভার দ্বিতীয় সংসারও ভাঙনের শুর

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসারে ভাঙন ধরেছে। দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত। বিশেষ সূত্র থেকে পাওয়া এ তথ্য নিশ্চিত করেছেন প্রভা। প্রভা জানান, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।prova-45

রোববারপ্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’

২০১২ সালের ১২ জুলাই প্রভা-শান্ত বিয়ে বন্ধনে আবদ্ধ হন। অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বর শান্ত পেশাগত জীবনে বেসরকারী টেলিকম কোম্পানী গ্রামীনফোনে চাকরির পাশাপাশি জড়িত ছিলেন গানের সঙ্গে। জানা যায়, সম্প্রতি চাকরি ছেড়েছেন শান্ত। ফিরেছেন আবার গানে। প্রভাও ব্যক্তি জীবনের নানা ঝড় সামলে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। সুত্র.. বাংলামেইল

Posted in বিনোদন | Comments Off on প্রভার দ্বিতীয় সংসারও ভাঙনের শুর

অপেক্ষায় আঁচল

বিনােদন ডেস্ক: বড় একটা সাফল্যের অপেক্ষায় দিন গুনছেন আলোচিত নায়িকা আঁচল। সাম্প্রতিক তার কোন ছবি উল্লেখ করার মতো সাফল্য না পাওয়ায় তাকে নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের হতাশা বাড়ছে। তবে বর্তমানে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ায় তারা আশাবাদী যে আঁচলও তার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন। আঁচল নিজেও বিশ্বাস করেন সাফল্য তার কাছে ধরা দেবেই।Achol-1

তার অভিনীত মুক্তির জন্য প্রস্তুত রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। নির্মাণের শেষপর্যায়ে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, শফিক আহমেদ রনির ‘মেন্টাল’সহ বেশ কিছু ছবি। দীর্ঘদিন ধরে শেষ হচ্ছে না ‘রংধনু’। বড় বড় ছবিতে সুযোগ পেয়ে বেশ আলোচিত হয়ে উঠেছিলেন আঁচল। কিন্তু ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’ এবং ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবি তিনটি কাঙ্ক্ষিত সাফল্য লাভে ব্যর্থ হওয়ায় আঁচলের চাহিদা ও ব্যস্ততা দুটোতেই ভাটা পড়ে।

এর মধ্যেও স্বনামধন্য প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেনের নতুন ছবি ‘বাদশা’ তার জন্য বড় একটা ভরসা হয়ে এসেছে। তবে প্রচার-প্রচারণায় পিছিয়ে থাকা আঁচল যদি নিকট ভবিষ্যতে সাফল্য না পান তাহলে অবস্থান ধরে রাখা তার পক্ষে কষ্টকর হয়ে যাবে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করেছেন।

Posted in বিনোদন | Comments Off on অপেক্ষায় আঁচল

সারা দেশে ৯১টি সিনেমা হলে‘আরো ভালোবাসবো তোমায়’

আবু-সুফিয়ান: শুক্রবার সারা দেশের ৯১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৪ আগস্ট ঠিক করা হয়। এই ছবিতে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খান ও আলোচিত নায়িকা পরীমনিকে।

এ বিষয়ে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘১২২টি সিনেমা হলে আমাদের ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল; কিন্তু অনেক হলের পরিবেশ ভালো নয়। তাই আমরা বাছাই করে ৯১টি হলে ছবিটি মুক্তি দিচ্ছি। আমরা যেমন কোটি টাকা খরচ করে ছবি বানাই, তেমনি সিনেমা হল মালিকদেরও টাকা খরচ করে নিজের হল ঠিক করতে হবে। হলের কারণে সিনেমার ক্ষতি হয়। একটা ভালো ছবিও পর্দায় খারাপ ছবি হয়ে যায়। সবাই দোয়া করবেন, চলচ্চিত্রকে যেন আমরা সবাই মিলে আগের জায়গায় নিয়ে যেতে পারি।’

পরিচালক এস এ হক অলিক বলেন, ‘অনেক দিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। ইচ্ছা ছিল ঈদে ছবিটি মুক্তি দেওয়ার। এটাও ভালো হলো, কারণ আগামী কোরবানির ঈদের আগে তেমন কোনো ছবি মুক্তি পাবে না। যে কারণে ভালো ছবি দেখার জন্য আর কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না। সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে অনেক প্রশংসা করেছিলেন। আশা করি, দর্শকও ছবি দেখে প্রশংসা করবেন।’11822746_1491234047836373_8350017645516438985_n 11214366_1493737000919411_8769405609598700095_n 11216836_1489517854674659_4645620202595488697_n

নতুন ছবি প্রসঙ্গে নায়িকা পরীমনি বলেন, ‘এই ছবি আমার জন্য একটি চ্যালেঞ্জ। এই ছবি দেখে দর্শক আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আপনারা জানেন, আমি এখন পর্যন্ত অনেক ছবিতে কাজ করেছি। এর মধ্যে এই ছবিটিকে আমি বলব, একদমই মৌলিক একটা গল্প নিয়ে কাজ করা। অনেক ছবিতেই দেখা যায়, তামিল ছবির গল্প থেকে চুরি করে বানানো হয়। কিন্তু এই গল্পটা আমাদের গল্প, এ কারণে আমি অভিনয় করে মজা পেয়েছি। এমন ছবি দেশের চলচ্চিত্রকে আবারো ভালো অবস্থায় নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’

‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয় করেছেন চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ ও সোহেল রানা। ছবির একটি গান লিখেছেন কবির বকুল, বাকি গানের কথা লিখেছেন এস এ হক অলিক। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবির আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

ঢাকার ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। ঢাকার হলগুলো হলো—যমুনা ব্লকব্লাস্টার, স্টার সিনেপ্লেক্স, বলাকা, জোনাকি, অভিসার, শাহিন, পুনম, সনি, এশিয়া, পূরবী, গীত, পূর্ণিমা, শ্যামলী, মুক্তি, রানীমহল, চিত্রামহল।

ঢাকার বাইরে ৭৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। হলগুলো হলো : চাঁদমহল (কাঁচপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), পান্না (মুক্তারপুর), মৌসুমী (সিরাজগঞ্জ), সোনিয়া (বগুড়া), মানসী (কিশোরগঞ্জ), সাধনা (রাজবাড়ী), ছায়াবাণী (ময়মনসিংহ), রজনীগন্ধা (চালা), তাজ (নওগাঁ), মুন (হোমনা), মনোয়ার (জামালপুর), কাকলী (শেরপুর), ঝংকার (পাঁচদোনা), বনলতা (ফরিদপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), উর্বশী (ফুলবাড়িয়া), বলাকা (ঠাকুরগাঁও), তিথি (গোবিন্দগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), বনানী (কুষ্টিয়া), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), ময়ূরী (বাগাচরা), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), হীরামন (নেত্রকোনা), উপহার (রাজশাহী), মাধবী (মধুপুর), কানন (সাগরদীঘি), রাজিয়া (নাগরপুর), কেয়া (টাঙ্গাইল), আলীম (খেপুপাড়া), আলীম (মঠবাড়িয়া), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা), মুন (মুক্তাগাছা), মোহনা (কোনাবাড়ী), রূপকথা (পাবনা), তিতাস (পটুয়াখালী), মধুমতী (ভৈরব), মণিহার (যশোর), রাজমনি (বোরহানউদ্দিন), নন্দিতা (সিলেট), রাজ (কুলিয়ারচর), মধুমতী (কুমিল্লা), গৌরী (শাহাজাদপুর), সুরভী (শিবচর), পূরবী (চট্টগ্রাম), রাজমহল (চাঁপাই), প্রতিভা (রাজৈর), ইউনিভার্সাল (মাদারীপুর), ক্লিওপেট্রা (ধনুট), চিত্রবাণী (গোপালগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), অন্তরা (ফুলবাড়িয়া), শাপলা (ভালুকা), রাজলক্ষ্মী (পাতারহাট), ছায়াবাণী (নাটোর), মনিকা (শাহেস্তাগঞ্জ), পাল্কী (চান্দিনা), লালমনি (লালমোহন), মিতালী (কুড়িগ্রাম), অন্তরা (মেলান্দহ), প্রিয়া (ঝিনাইদহ), কানন (ফেনী), শাহিন (বল্লা), লিপি (গলাচিপা), মৌসুমী (পাকুন্দিয়া), ঝর্ণা (দাউদকান্দি)।

Posted in বিনোদন | Comments Off on সারা দেশে ৯১টি সিনেমা হলে‘আরো ভালোবাসবো তোমায়’

দর্শকদের এতো ভালবাসা আমি আগে কখনো পাইনি’

বিনােদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরলেন সুন্দরী ও সুঅভিনেত্রী কেয়া। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবির মাধ্যমে বলা যায় নতুনরূপে ফিরলেন তিনি। তার এই প্রত্যাবর্তন নিয়ে কথা হলো কেয়ার সঙ্গে। অনেকদিন পর বড় পর্দায় কেয়া, কেমন লাগছে?
খুবই ভাল লাগছে। ‘ব্ল্যাকমানি’ ছবিটি নতুন এক কেয়াকে উপহার দিয়েছে। প্রায় প্রতিদিনই কোন না কোন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তাদের উচ্ছ্বাস দেখে এতটাই ভাল লেগেছে যে, মনে হলো সিনেমাটিতে আমার নতুন জন্ম হয়েছে।
অনেকদিন পরের বিষয়টা কেমন লাগছে?keya
বলে প্রকাশ করা যাবে না। আমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি আমাদের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ‘আয়না কাহিনী’। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি খুব বেশি প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও এটি আমাকে অভিনেত্রীর স্বীকৃতি দিয়েছিল। আর ‘ব্ল্যাকমানি’ আমাকে পরিপূর্ণ নায়িকা হিসেবে তুলে ধরেছে। আমি কৃতজ্ঞ ছবির প্রযোজনা সংস্থা মুভি প্লানেট মাল্টিমিডিয়া, পরিচালক সাফিউদ্দিন সাফি, আমার সহশিল্পী এবং পুরো ‘ব্ল্যাকমানি’ টিমের প্রতি।
প্রথম ছবি ‘কঠিন বাস্তব’ থেকে প্রদর্শন চলতি ‘ব্ল্যাকমানি’র কেয়ার মধ্যে পরিবর্তন কতটুকু?
অনেক। ‘কঠিন বাস্তব’ ছবিতে আমি ছিলাম কিশোরী আর ‘ব্ল্যাকমানি’তে পরিপূর্ণ তরুণী।
‘ব্ল্যাকমানি’ ছবির সাফল্যের পেছনে আপনি কাদের কৃতিত্ব দেবেন?
পুরো ‘ব্ল্যাকমানি’ টিমকেই কৃতিত্ব দেবো। কারণ ‘ব্ল্যাকমানি’ একটি সুন্দর গল্প, শ্রুতিমধুর গান, নয়নাভিরাম লোকেশন, তারকাশিল্পীদের অভিনয় সবকিছু মিলিয়েই পরিপূর্ণ একটি ছবি। পুরো টিমের পরিশ্রমের ফসল ‘ব্ল্যাকমানি’। কৃতিত্ব সবার।
এই ছবিতে আপনার সঙ্গে প্রথম কাজ করেছেন সাইমন, প্রথম অভিষেক হয়েছে মৌসুমী হামিদের?
সাইমন আর আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্ল্যাকমানি’। মৌসুমী হামিদেরও প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। শুটিংয়ের সময় আমরা বন্ধুর মতো কাজ করেছি। এখনও আমরা বন্ধু। কাজ করতে খুব ভাল লেগেছে বলেই ছবিটি দর্শকদেরও ভাল লেগেছে। সাইমন এবং মৌসুমী হামিদ সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন। এক সঙ্গে সাফল্য পাওয়ায় খুব ভাল লাগছে।
নতুন রূপে পর্দায় কেয়াকে দেখে কেমন লাগলো?
অসাধারণ। নিজের প্রশংসা করছি না। এটা সবার কথা। তবে আমার মতে, ‘ব্ল্যাকমানি’ আমার অভিনয় জীবনের সেরা প্রাপ্তি। অনেক ছবিতে অভিনয় করেছি, কিন্তু দর্শকদের এতো ভালবাসা আমি আগে কখনো পাইনি।
এখন সামনে কি ভাবছেন?
ভাল ভাল কিছু ছবিতে অভিনয় করতে চাই। নিয়মিত কাজ করতে চাই। যে নতুন কেয়াকে ‘ব্ল্যাকমানি’ জন্ম দিয়েছে সেই কেয়াকে চলচ্চিত্রের সেবায় নিয়োজিত রাখতে চাই।

Posted in বিনোদন | Comments Off on দর্শকদের এতো ভালবাসা আমি আগে কখনো পাইনি’

ঢাকায় আসছেন সানি লিওন!

sunny-leoneবিনােদন ডেস্ক: অবশেষে গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। হাল আমলের বলিউডের সেক্সসিম্বল নায়িকা সানি লিওন ঢাকা আসছেন আগামী সেপ্টেম্বরে। সম্প্রতি এ বিষয়ে সানি লিওনের এজেন্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়েছে।
আয়োজক সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থাটি ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে।
রাজধানীর বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এই টিকেট শোটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা যায়, সানি লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেট-এর এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা। সানি লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।

Posted in বিনোদন | Comments Off on ঢাকায় আসছেন সানি লিওন!

সবই ‘গুজব’ শিমলা

স্টাফ রিপোর্টার: আমার বিয়ের খবর আমিই জানি না! আমি এ ব্যাপারে কারও সঙ্গে কথাও বলিনি। আর যতটুকু জানি আমার পরিবারের কেউ এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। সত্যিই বিষয়টি দেখে খুব হতাশ হয়েছি। এভাবেই বিস্ময় প্রকাশ করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সিমলা।

249
সমপ্রতি ‘বিয়ে করছেন সিমলা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এর সত্যতা জানতে যোগাযোগ করা হলে সিমলা জানান তিনি এ মুহূর্তে বিয়ে করছেন না। শুধু তাই নয়, তার পরিবার থেকেও এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টিকে গুজব বলেই আখ্যা দিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মা অসুস্থ দীর্ঘদিন ধরে। চ
লচ্চিত্রের কাজের পাশাপাশি তার পেছনে সময় দিচ্ছি। বিয়ে নিয়ে এখন কোন ভাবনাই নেই। আর তাছাড়া আমার পরিবারও এখন এ ব্যাপারে কোন কথা বলছেন না। বিষয়টি সম্পূর্ণ গুজব। যারা সংবাদটি প্রকাশ করেছেন, কার কাছ থেকে জেনেছেন তা আমার জানা নেই। তাদের উদ্দেশে বলছি, কারও বিষয়ে সংবাদ করতে হলে অবশ্যই তার সঙ্গে কথা বলে যাচাই করা উচিত। এভাবে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কিংবা পুরো সমাজকে বিভ্রান্তিতে ফেলার কোন মানে হয় না।
উল্লেখ্য, শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আবির্ভাব ঘটে সিমলার। এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। এরপর বেশ কয়েকটি হিট ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে নতুনদের ভিড়ে নিজেকে বেশি দিন ধরে রাখতে পারেননি। অবশ্য এখন আবার ফিরছেন ভিন্ন মেজাজে। ‘ম্যাডাম ফুলি টু’ ছবি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। আর তাতে অভিনয় করবেন সিমলা। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান আশিক।

Posted in বিনোদন | Comments Off on সবই ‘গুজব’ শিমলা

প্রভার নতুন মিশন

বিনােদন ডেস্ক: প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রে আসছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খবরটি মিথ্যা নয় মোটেও। কিন্তু আসি আসি করে আসা হচ্ছে না তার। চলচ্চিত্রের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। কিন্তু ঠিক কি কারণে যেন ব্যাটে বলে মেলাতে পারছেন না। এতদিন বলেছেন গল্প ও চরিত্র মনের মতো হতে হবে। আর সেটাও পেয়েছেন বেশ কয়েকবার। এরই মধ্যে অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। গল্প পছন্দ হয়েছে, সঙ্গে চরিত্রও। তাহলে সমস্যা কোথায়? এমন shufian.s-photography-08-06-14-20প্রশ্নের জবাবে প্রভা বলেন- হ্যাঁ, এটা ঠিক চলচ্চিত্রে আসার জন্য এতদিন মনের মতো গল্প ও চরিত্র খুঁজেছি। কিন্তু তার পাশাপাশি আরেকটি চাহিদা অনেক আগে থেকেই ছিল।

আর সেটা হলো বাজেট। কয়েক মাস ধরে যেসব ছবির প্রস্তাব পেয়েছি তার সব কটির গল্প ও চরিত্র পছন্দ হয়েছে। কিন্তু দেখা গেছে বাজেট ভাল না। আমি চলচ্চিত্রে সত্যিই আসতে চাই। তবে সেটা অবশ্যই বিগ বাজেটের ছবি হতে হবে। আর আমিও নিজেকে প্রস্তুত করেছি। এখন আর কোন সমস্যা নেই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য যা যা করণীয় সব করছি। সব মিলিয়ে এখন ব্যাটে বলে শতভাগ মিলে গেলেই চলচ্চিত্রে নাম লেখাতে পারবো বলে আশা করছি। বিগ বাজেটের ছবিতে অভিনয় করবেন প্রভা। এটাই তার এখন নতুন মিশন। আর এ মিশন নিয়েই এগিয়ে চলেছেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয় করবেন প্রভা- তবে কি টিভি নাটক থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি? এমন প্রশ্ন তো জাগতেই পারে প্রভা-ভক্তদের মনে। কিন্তু তাদের উদ্দেশে প্রভার সাফ জবাব- টিভি পর্দা দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। এর মধ্য দিয়েই দর্শক আমাকে চেনেন। এটা ছাড়ার কোন কারণ নেই।

চলচ্চিত্রে ব্যস্ততা যদি বেড়েও যায় তারপরও চেষ্টা করবো নাটকের সঙ্গে থাকতে। বর্তমানে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রভা। এর মধ্যে ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার’ নাটকটিতে নতুনভাবে কাজ শুরু করেছেন তিনি। এছাড়া আলভী আহমেদের পরিচালনায় ‘নষ্টনীড়’ ধারাবাহিকে অভিনয় করছেন। এতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে তাকে। আর প্রভার শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। নতুন এ নাটক প্রসঙ্গে তিনি জানান, অনেক পরিশ্রম করতে হচ্ছে। সংলাপগুলো অন্য নাটক থেকে একটু আলাদা। তবে গল্পটা অসাধারণ। ধারাবাহিক নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে প্রায়ই শোনা যায়। তবে এ নাটক দেখলে হয়তো কোন নেতিবাচক মন্তব্য আর আসবে না তাদের মহল থেকে। এতটুকু নিশ্চিত করে বলতেই পারি। অন্য নাটকগুলোর চেয়ে এ ধারাবাহিকে অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যাবে।

আশা করছি দর্শকের মন ভরবে নাটকটি দেখলে। এদিকে তার অভিনীত অরণ্য আনোয়ারের ‘দহন’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। পাশাপাশি প্রচারের অপেক্ষায় রয়েছে সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’। গেল রোজার ঈদে বিভিন্ন চ্যানেল একাধিক নাটকে দেখা গেছে প্রভাকে। ‘ঘোরলাগা অসময়’, ‘গহীনে তরঙ্গ’, ‘মেট্রোপলিটন প্রেম’, ‘আই লাভ ইউ’সহ আরও কয়েকটি প্রচার হওয়া নাটক ও টেলিছবি থেকে বেশ সাড়া পেয়েছেন বলেই জানান তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, ঈদে বিভিন্ন চ্যানেলের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদের আগে থেকে অনেক পরিশ্রম করেছি। এমনকি নাটকের কাজ করতে গিয়ে সিলেটে অসুস্থও হয়েছি।

তবে সেসব কষ্ট নিমিষেই মুছে গেছে যখন নাটকগুলো প্রচার হয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যেই এত এত সাড়া পেয়েছি। এটা আসলেই খুব সৌভাগ্যের ব্যাপার। ঈদের নাটক থেকে বরাবর ইতিবাচক সাড়া পেয়ে এসেছি। তবে এবার একটু বেশি পেলাম। আশা রাখছি এ ধারাবাহিকতা আগামী কোরবানি ঈদেও বজায় রাখবো। আর ধারাবাহিকতা বজায় রাখতে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছেন প্রভা। ঈদ সামনে রেখে হারুন অর রশীদের পরিচালনায় ‘এখন সময় ৪টা ৪৫ মিনিট’ নামের একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন তিনি।

Posted in বিনোদন | Comments Off on প্রভার নতুন মিশন

সহকারি পরিচালক হলেন শাবনূর

আবু-সুফিয়ান: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল সিনেমা পরিচালনা ও প্রযোজনা করবেন শাবনূর। কিন্তু করছেন করছেন বলেও করা হচ্ছে না তাঁর। অবশেষে এতদিনে খবরটি আলোর মুখ দেখলো। কেননা শাবনূর গত ১০ ই আগস্ট বিএফডিসির সহকারি পরিচালকদের সংগঠন সিডাব-এর সদস্য হলেন।

1438526428
স্বাভাবিকবাবেই প্রশ্ন জাগতে পারে, পরিচালনা বাদ দিয়ে সহকারি পরিচালক হচ্ছেন কেন তিনি। এর ব্যাখ্যাও দিয়েছেন এই গুণী অভিনেত্রী। তিনি বলেন, ‘পরিচালক হতে হলে প্রথমে পরিচালনা শিখতে হবে। আর সেজন্য সহকারি পরিচালক হিসেবে কোনো পরিচালকের কাছ থেকে সিনেমা নির্মাণের বিষয় আশয় শিখে নিতে চাই। আর এই কাজটা করবো আমার প্রযোজিত ছবির পরিচালকের সঙ্গে কাজ করেই।’
একই সঙ্গে ছবি প্রযোজনা ও সহকারি পরিচালক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন শাবনূর। তবে কবে? শাবনূর বলেন, ‘ছবির গল্প গুছানোর কাজ চলছে। গল্প শেষ হলেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিবো।’
এদিকে শাবনূর গত ৯ আগস্ট সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) এর সদস্য পদের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষাপটে তাঁকে ১০ই আগস্ট সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য প্রায় ২ বছর পর শাবনূর গত ১লা আগস্ট ‘পাগল মানুষ’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।

Posted in বিনোদন | Comments Off on সহকারি পরিচালক হলেন শাবনূর

মুখে তালা ঝোলাবো : হ্যাপি

বিনোদন ডেস্ক: ক্রিকেটার রুবেল হোসেন এবং আলোচিত মডেল নাজনীন আকতার হ্যাপিকে নিয়ে লেখালেখি আর সমালোচনা এমনিতে কম হয়নি। যারা হ্যাপিকে নিয়ে সমালোচনা করেছেন এবং করছেন তাদের মুখে এবার তালা ঝোলাবেন বলে মন্তব্য করলেন হ্যাপি। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ওয়ালে দেয়া স্ট্যাটাসে এমন কথায় বললেন maxresdefaultতিনি। হ্যাপি লিখেছেন…`আর কিছুদিন অপেক্ষা করুন, সব সমালোচকের মুখে তালা ঝোলাবো। এমন কিছু ঘটবে যা কেউ ভাবতেও পারবে না! তখন দেখব কোন মুখে কি নিয়ে, কে কি বলে! ভাবতেই হ্যাপী হ্যাপী লাগছে!` এর আগে, গত বৃহস্পতিবার দেশ ছেড়ে চলে যাবেন বলে স্ট্যাটাস দিয়েছিলেন হ্যাপি। পরে সেদিনই আবার সিদ্ধান্ত পরিবর্তন করে বলেন, `চলে যাবো চিন্তা করছি, তবে আর কিছুদিন পর। ভিসাটা তাড়াতাড়ি দিলেই হয়।`

Posted in বিনোদন | Comments Off on মুখে তালা ঝোলাবো : হ্যাপি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud