April 30, 2026
আন্তর্জাতিক ডেস্ক : চীনে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত ১৩ জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির শানজি প্রদেশে একটি সুড়ঙ্গ পথের প্রাচীরে একটি কোচ ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।
উদ্ধার কাজ এখনো চলছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি কর্তৃপক্ষ।