May 25, 2026
ডেস্ক রিপোর্ট : আশুলিয়ার চৌড়াবাড়ী এলাকায় জঙ্গি আস্তানার ওপর দিয়ে র্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। জঙ্গিদের আত্মসমর্পণের আগে হেলিকপ্টারটি টহল দেয়। এরই মধ্যে ওই আস্তানা থেকে ‘জঙ্গি’ বেরিয়ে এসেছে। ঘটনাস্থলের আশপাশে পিআইবির ইন্সপেক্টর মাহবুবুল আলম তার দল নিয়ে এসেছেন।৫/৬ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
ওই আস্তানায় চার ‘জঙ্গি’ ছিল বলে জানা গেছে।
শনিবার রাত ১টার দিকে চৌড়াবাড়ী এলাকায় আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র্যাব। রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বাড়িটির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা র্যাব ঘেরাও করে রেখেছে।
জানা গেছে, আজাদ নামের এক ব্যক্তি গার্মেন্ট শ্রমিক পরিচয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেয়। বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করা হয়েছে।