April 21, 2026
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের নয়াপাড়ায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ১০টি পোশাক কারখানার শ্রমিকদের ১ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরে কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের ওই পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত হয় অন্তত ৯ জন পোশাক শ্রমিক।
জানা যায়, সন্ধ্যায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হলে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে। এতে কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিযে আসে।
ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।