পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সমঝোতা ছাড়া কোনও সফর নয়

Posted on July 2, 2017 | in খেলাধুলা | by

অস্ট্রেলিয়ার ক্রিকেটে দেনা-পাওনা নিয়ে দেন দরবার চলছেই। ১ জুলাই থেকেই বেকার হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রবিবারই বসেছিল নিজেদের সংগঠন এসিএর সভায়। আর তাতেই সুষ্পষ্ট করে নিজেদের অবস্থান জানিয়েছে এসিএ। সেখানে আসন্ন বাংলাদেশ, ভারত ও অ্যাশেজ সফরে আগ্রহের কথা জানালেও তারা সাফ জানিয়েছে সমঝোতা ছাড়া কোনও সফরই করবে না ক্রিকেটাররা!

তবে আপাতত আসন্ন সফরে যারা স্কোয়াডে স্থান পেয়েছেন তারা ব্রিসবেনে ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে এসিএ। আগামী সোমবার থেকেই সেখানে যোগ দিতে পারবে ক্রিকেটাররা। তবে সমঝোতা চুক্তি না হলে অস্ট্রেলিয়া এ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর হবে না বলেই জানিয়েছে এসিএ। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক ওসমান খাজা স্পষ্ট করে দিয়েছেন এভাবেই, ‘আমরা এই সপ্তাহেই অনুশীলন করবো। সব কিছুই হবে যাতে করে প্রস্তুতি নিতে পারি। আর এই সময়ের মাঝে আশা করি কিছু একটা নিষ্পত্তি হবে। যদি না হয় তাহলে কঠোর সিদ্ধান্ত এই মুহূর্তের জন্য নিতেই হবে।’

জরুরি সভায় ১৪টি সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। যেখানে বাংলাদেশ ও ভারত সফর নিয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, বাংলাদেশ ও ভারত সফরে তারা খুবই আগ্রহী। তবে সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়াকে যুক্তিযুক্ত দাবি মেনে নতুন সমঝোতা চুক্তি সই করতে হবে। যেহেতু তারা বর্তমানে চুক্তি ছাড়া বেকার। তাই সফরে কোনওভাবেই অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটাররা সফর করতে বাধ্য নন!

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud