April 21, 2026
কনফেডারেশন্স কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকা জয়ী চিলি। রাশিয়ায় বাংলাদেশ সময় রবিবার রাত ১২টায় মুখোমুখি হবে এই দুই দল।
এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হলেও সেখানে ১-১ সমতাতেই নিষ্পত্তি হয় ম্যাচ। আর ফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে জার্মানি ও চিলি। তাই উত্তেজনার রেণু ম্যাচ শুরুর আগেই উড়ছে বাতাসে। আর এই ম্যাচ জিতে নিজেদের আরও এগিয়ে রাখার কথা জানিয়েছেন চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ‘চিলি প্রমাণ করেছে তারা বর্তমানে বিশ্বের সেরা দল। কনফেডারেশন্স কাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে ওই মর্যাদা বজায় রেখেই আগামী বছর বিশ্বকাপে অংশ নিতে চাই।’
সূত্র : বাংলাট্রিবিউন।