পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জয়ে শুরু চিলির

Posted on June 19, 2017 | in খেলাধুলা | by

কনফেডারেশন্স কাপে শুভ সূচনা করেছে চিলি। ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে বি-গ্রুপে নিজেদের দারুণ সূচনা করেছে কোপা আমিরকা চ্যাম্পিয়নরা।

ম্যাচের দুটো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। মনে হচ্ছিল রোমাঞ্চের সবটুকুই যেন লুকিয়ে রেখেছিল এই অর্ধ। ৮১ মিনিটে আরতুরো ভিদাল ও শেষ দিকের যোগ করা সময়ে ভারগাসের গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি।

প্রথম গোলটি ভিদালের পা থেকে আসলেও সেটি বানিয়ে দিয়েছিলেন অ্যালেক্সিস সানচেস। তার ক্রস থেকেই লাফিয়ে দারুণ হেডে বল জালে জড়িয়েছিলেন।

এর আগে অবশ্য প্রথমার্ধে ভারগাস দাবি করেছিলেন তার একটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে।

এই জয়ের পর আগামী বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে চিলি। জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই উঠে গেলো চিলি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud