March 13, 2026
ঈদে ছবিয়াল বাংলালিংক নিবেদিত ছবিয়াল রি-ইউনিয়ন সাতটি নাটক সাতদিনে দেখানো হবে। সাতজন নির্মাতা নির্মান করেছে সাতটি নাটক। চমক দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।
ছবিয়ালের ওরা ৭ জন পরিচালক আসছে সাথে নিয়ে ৭টি নতুন ধাঁচের গল্প! নাটকগুলো হলো- আদনান আল রাজীব বলবে এক অদ্ভুত মায়ার গল্প অন্যদিকে রেদোয়ান রনি বলবে উরাধুরা পাল্টা ধাওয়ার কথা। থাকবে হুমায়ুন সাধু’র চিকন পিনের চার্জার সামলানোর ইতিহাস থেকে ইফতেখার আহমেদ ফাহমি’র গৃহে মাল্টিপ্লাগ নিয়ে সমস্যা! সাহেব বানানোর কথা নিয়ে আসবে শরাফ আহমেদ জীবন ও আশফাক নিপুন দেখাবে একটা ছেলে কতটা ভালো ছিলো! আর আশুতোষ সুজনের কাছে আছে এক ভিন্ন রকমের প্রেমকথা। এইসব কিছু দেখতে চোখ রাখতেই হবে ঈদের দিন থেকে টানা ৭ দিন রাত ৯:৩০ থেকে শুধু একুশে টিভি’র পর্দায়!