পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এত উন্নয়ন কি স্বপ্নেও দেখেছেন: প্রতিমন্ত্রী বীর বাহাদুর

Posted on June 10, 2017 | in রাজনীতি, সারা দেশ | by

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর জনপ্রতিনিধিদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, ‘আপনারা কি কখনও স্বপ্নেও দেখেছেন ওই সুলতানপুর দিয়ে রাস্তা, রেইছার গোয়ালিয়াখোলায় ব্রিজ, রাজবিলাতে বিদ্যুৎ হবে? থানচি উপজেলায় আগে যেত লাগত চারদিন। আর এখন মানুষ যায় আড়াই ঘণ্টায়।’ বর্তমান সরকারের মতো আগে আর কোনও সরকারই পাহাড়ে এতো উন্নয়ন ঘটায়নি বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১০ জুন) সকালে নিজ বাসভবনে সোলার প্যানেল বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ সরকার দুই শত বছর, পাকিস্তান সরকার ২৩ বছর, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ৪৬ বছর এর মধ্যে ২৩ বছরেও তো এত উন্নয়ন হয়নি যা এই কয়েক বছরে করেছি। এই সাত আট বছরে সরকার পাহাড়ে আবাসিক স্কুল, কলেজ, ব্রিজ, রাস্তাঘাট করে দিচ্ছে। অতীতের সরকার পাহাড়ের এত উন্নয়ন তো কখনও করেনি।’

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের (রাজবিলা, কুহালং, টংকাবতী, সুয়ালক ও সদর ইউনিয়ন) ৩৫১টি সোলার প্যানেল বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।

সূত্র : বাংলাট্রি্বিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud