পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘রোমাঞ্চিত’ মেসিকে সুখী দেখতে চান সাম্পাওলি

Posted on June 2, 2017 | in খেলাধুলা | by

আর্জেন্টিনার, বিশেষ করে লিওনেল মেসির প্রধান কোচ হওয়া ছিল হোর্হে সাম্পাওলির কাছে স্বপ্ন। সেটা পূরণ হয়েছে বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তের দায়িত্ব পালন করবেন এ আর্জেন্টাইন। জাতীয় দলকে সেরা সাফল্য এনে দেওয়ার ছক কষতে শুরু করেছেন তিনি। ৫৭ বছর বয়সী এ কোচ জানালেন, তার পরিকল্পনা হবে মেসিকে ঘিরে। বার্সেলোনা ফরোয়ার্ডকে দেশের জার্সিতে সুখী দেখতে চান সাম্পাওলি।

২০১৫ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলি জিতেছিল শিরোপা। আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল চিলিয়ানরা, আর ওই দলের কোচ ছিলেন সাম্পাওলি। সেদিন মেসি সুখে থাকুক, নিশ্চয় সেটা চাননি তিনি। কারণ পেশাদারিত্ব। এবার সাম্পাওলি তার দেখা সেরা খেলোয়াড়কে নিজের আয়ত্তে পেয়ে গেছেন। সাম্পাওলি জানালেন, এবার জ্বলে উঠতে প্রস্তুত মেসি।

প্রথম সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার নতুন কোচ বলেছেন, ‘মেসির মুখোমুখি হতে হয়েছিল আমাকে। আমরা চাই বিশ্বের সেরা খেলোয়াড় এখানে সুখে থাকুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মেসির সঙ্গে উপযুক্ত খেলোয়াড়রা আছে। আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং সে খুব রোমাঞ্চিত।’ সূত্র- গোলডটকম

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud