পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধান বিচারপতিকে হেফাজতের স্মারকলিপি

Posted on March 28, 2016 | in জাতীয় | by

নিজস্ব প্রতিবেদক: সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম। আজ বেলা পৌনে ১১ টার দিকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব মাওলানা ফজলুল করিম কাশেমীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের একান্ত সচিব আতিকুস সামাদের নিকট এ স্মারকলিপিটি হস্তান্তর করেন। এসময় হেফাজত নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাদী ও মাওলানা ফয়সাল আহমদ উপস্থিত ছিলেন।7414_hefajot

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud