পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জেলে যেতে হবে খালেদা জিয়াকে?

Posted on February 16, 2016 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। এ রায় প্রাপ্তির দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। তিনি আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন বিবেচনা করতে পারবে।

এদিকে সম্প্রতি প্রকাশিত বৃটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর নারী বেগম খালেদা জিয়া জেলে যেতে হতে পারে। এতে বলা হয়েছে, সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি নিজের মামলায় একজন বিচারক নিয়োগের বিরুদ্ধে আপিল করেছিলেন।

ইকোনমিস্টের ওই আশঙ্কার প্রকাশের পর সোমবার গ্যাটকো মামলায় খালেদার আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের পুর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। ইকোনমিষ্টের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, আদালতের রুলে এটি পরিষ্কার হয়ে গেছে যে, খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতেই হবে। আর এ মামলায় জেলে যেতে পারেন বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর এ নারী।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল ক্ষমতা এখন শেখ হাসিনার হাতে। বিরোধীদল রাজনীতি থেকে অবসর নিয়েছে। সবই এখন সরকারের খপ্পরে। ইকোনমিস্ট আরো প্রকাশ করেছে, আদালতের এ আদেশ দেশের সবচেয়ে শক্তিশালী নারীর (শেখ হাসিনা) আধিপত্যকে আরো শক্তিশালী করেছে।

সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন খালেদা জিয়া। দেশের মধ্যেও গুঞ্জন রয়েছে বিএনপি চেয়ারপারসনকে জেলে যেতে হতে পারে। কারণ তার বিরুদ্ধে যে সব মামলা চলছে তার কার্যক্রম এখন চুড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ৫ই আগস্ট বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের ডিভিশন বেঞ্চ বিএনপি চেয়ারপারসনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। ঘোষণার প্রায় সাড়ে ৬ মাস পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার প্রকাশ পেয়েছে বলে জানান দুদক কৌঁসুলি অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছে যাবে। ওই আদালত কপি প্রাপ্তির পরই খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলা দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।আসbnp-chairperson-begum-khaleda-zia-www.jatirkhantha.com_.bd_

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud