পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বিয়ের খবরটা দিতে চাই’

Posted on December 20, 2015 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: চলচ্চিত্রে এক সময় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে চিত্রনায়িকা পপিকে। তবে আগের মত আর সরব নন তিনি। অবশ্য ভালো কাজ করার ইচ্ছে এখনও রয়েছে তার। সম্প্রতি একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হয়েছেন এ কোম্পানীর প্রথম বিজ্ঞাপনচিত্রের মডেল। নতুন বছরে করবেন আরও কিছু বিজ্ঞাপন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েট ছবি। লম্বা সময় চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্র শিল্প নিয়ে রয়েছে তার নানা অভিজ্ঞতা। সেসব বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু

এখন কোথায় ? কিভাবে সময় কাটছে আপনার ?
এইতো একটু বাইরে আছি। চলচ্চিত্রের অবস্থা তো এখন আর আগের মতো নেই। কিভাবে ভালো সময় কাটবে !
সম্প্রতি একটি ফুড গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন ? কতদিন পর এ কাজটা করলেন ?
প্রায় পাঁচ বছর পর মডেল হিসেবে এ বিজ্ঞাপনচিত্রে কাজ করা হলো। কাজটি বেশ ভালোই হয়েছে। কাজটি করে আমারও ভালো লেগেছে। এখানে আমাকে মিউজিকের তালে নাচতেও দেখা যাবে। রোমানিয়া বিস্কুটের এ বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নতুন এ প্রতিষ্ঠানটির একটি পণ্যের তিনটি বিজ্ঞাপনের জন্য মডেল হতে হবে। কয়েকদিন আগে এফডিসির ৪ নম্বর ফ্লোরে একটা বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ হল মাত্র। বাকি কাজগুলো নতুন বছরের প্রথম দিকেই হবে বলে জানি।1426403156

এ বছর তো শেষের দিকে, নতুন কোনো ছবিতে কাজ শুরু করছেন কি ?
ডিসেম্বরে শেষে ‘সোনাবন্ধু’ ছবির কাজটা শেষ করতে চাই। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে মাহবুবা শাহরীনের ‘হতাই’ উপন্যাস অবলম্বনে ‘সোনাবন্ধু’ ছবির শেষভাগের কাজ করব। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন ডিএ তায়েব ও পরীমনি। আর আপাতত একটা নতুন ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছি। তবে এ ছবি ও পরিচালকের নাম এই মুহূর্তে বলতে চাই না। কারণ ইদানিং শুটিং স্পটে না যাওয়া পর্যন্ত কোনো কিছুর বিশ্বাস নেই। দেখা যাবে, নাম শোনার পর কম টাকায় নতুন কোনো অভিনেত্রীকে নিয়ে নেয়া হয়েছে। এই রকম অনেক ঘটনা হরহামেশাই হচ্ছে। তাই শুটিং স্পটে গিয়ে ক্যামেরার সামনে দৃশ্যধারনের পর জানাতে চাই।
আপনি তো টিভির জন্য বেশ কিছু কাজ করেছেন, এখনও করছেন। তাই চিত্রনায়িকা হিসেবে টিভিতে দর্শকরা আপনার চেহারা

বেশি দেখার করণে সিনেমা হলে আপনার অভিনীত কোনো ছবিতে তার প্রভাব পরছে না?
না। আমি এটা বিশ্বাস করিনা। বলিউডে তো শাহরুখ খান, দীপিকাসহ অনেক তারকারা টিভি শোতে গিয়ে হাজির হয়। তাদের অনেক অনুষ্ঠানে দেখা গেছে। তাদের তো চাহিদা কমেনি। এমনকি সালমান শাহ, মৌসুমী ও পূর্ণিমা টিভিতে কাজ করেছেন। তাদেরকে তো সিনেমা হলে মানুষ এখনও দেখতে ভীড় জমায়। আর আমি তো চলচ্চিত্রে আসার আগেই তারকা হয়েছি। কারণ লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাই আমি। এরপর তো চলচ্চিত্র। তাই ছোটপর্দায় মুখ দেখানো নিয়ে আমি চিন্তিত না।
আপনার অভিনীত কি কি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘বিয়ে হলো বাসর হলো না’, ‘শর্টকাটে বড়লোক’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও ‘পৌষ মাসের পিরিতি’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এখন ছবির সংখ্যা বাড়লেও ভালো কাজ তেমন চোখে পড়ছে না। সেই আগের মতোই গল্প, গল্পের ধাঁচ। নতুন অনেক প্রযুক্তি এসেছে। কিন্তু আমরা বদলাতে পারিনি। তাই ছবির সংখ্যা কমিয়ে ভালো ছবির কাজই সামনে করার ইচ্ছে আছে।

অন্য প্রসঙ্গ, পপি বিয়ে করছেন কবে ?
বিয়ের খবরটা ঢাকঢোল পিটিয়েই দিতে চাই। তবে কবে দিতে পারব জানি না। আল্লাহর হুকুম হলেই বিয়ে হবে। বিয়ে নিয়ে ভাবি না। তবে এটুকু নিশ্চিত, সময় হলেই আমি সবাইকে জানিয়ে বিয়ের ঘোষণা দেব।
মানবজমিন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud