May 4, 2026
নিউজ ডেস্ক: উত্তরের জনপদ রাজশাহী রংপুর ও ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে কনকনে ঠা-া আর হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল কমে গেছে। আর দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। জানুয়ারির প্রথম সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাও করছে আবহাওয়াবিদরা।
আস্মিকভাবে শীত বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া ক্ষতি হচ্ছে ফসলেরও। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা। রংপুর, রাজশাহী ও নওগাঁ অঞ্চলে শীত সবচেয়ে বেশি। এরই মধ্যে ঢাকাকাবাসীও টের পেতে শুরু করেছে শীতের তীব্রতা।
গত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাবভাসে বলা হয়েছে সর্বনি¤œ তাপমাত্রা ছিল রাজশাহীর বদরগাছিতে ৭.৫ ডিগ্রী সেলসিয়াস আর ঢাকাতে ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস।
রাজধানীতে হঠাৎ শীত পড়ায় খোলা আকাশের নিচে বসবাসরত মানষগুলো বিপাকে পড়েছে। বিশেষ করে রাজধানীর হাতিরঝিল ও কাওরানবাজারের খোলা আকাশের মানুষগুলো কাবু হয়ে আছে। তারা গরম কাপড় দিয়ে ঢেকে ফুটপাতে রাত কাটাচ্ছে।
অন্যদিকে শীতের কুয়াশার কারণে গত কয়েক দিন যাবত আট থেকে দশ ঘন্টা পাটুরিয়া, মাওয়া, কাওড়াকান্দিসহ নৌ ঘাটে ফেরী চলাচল ব্যহত হচ্ছে। ফলে সঠিক সময়ে মালামালের গাড়ি ঢাকায় পৌঁছাতে না পেরে নষ্ট হচ্ছে কাচাঁমাল। ফলে কৃষক ও ব্যবসায়িরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ইনডিপেনডেন্ট টিভি