পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশে বিদেশীদের ওপর আরও হামলা হতে পারে

Posted on November 11, 2015 | in জাতীয় | by

ঢাকা: বাংলাদেশে বিদেশীদের ওপর আরও হামলা হতে পারে। এ মঙ্গলবার এমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বলা হয়েছে, বিদেশীদের বড় জমায়েতসহ তাদের ওপর এসব হামলা হতে পারে। এ জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা ও সচেতন হয়ে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।The-United-State-of-America-Logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতা দেয়া হয়। মঙ্গলবার আপডেট করা এ সতর্কতায় বলা হয়, বাংলাদেশে কট্টরপন্থিদের চলমান সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করছে মন্ত্রণালয়। সাম্প্রতিক সহিংস হামলার পরিপ্রেক্ষিতে যেসব মার্কিন নাগরিক বাংলাদেশ সফর করছেন তাদের যথাযথ সতর্কতা ও উচ্চ পর্যায়ে সচেতন হয়ে চলার আহ্বান জানানো হচ্ছে।

যদিও কোন অঘটন ছাড়াই প্রতি বছর কয়েক হাজার মার্কিন নাগরিক বাংলাদেশ সফর করেন তা সত্ত্বেও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিক বা যারা এ দেশটি সফরে রয়েছেন তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। নতুন করে দেয়া এ ভ্রমণ সতর্কতা বলবৎ থাকবে আগামী বছর ২রা ফেব্রুয়ারি পর্যন্ত।

সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে বেশ কতগুলো সহিংস হামলা হয়েছে। এতে সরাসরি আক্রান্ত হয়েছেন বিদেশী ও সংখ্যালঘু সম্প্রদায়। এর মধ্যে ২৮শে সেপ্টেম্বর ইতালির এক এনজিওকর্মীকে হত্যা করা হয়েছে। ৩রা অক্টোবর জাপানি এক নাগরিককে হত্যা করা হয়েছে। ২৪শে অক্টোবর শিয়া সম্প্রদায়ের এক র‌্যালিতে বোমা হামলা হয়েছে।

প্রকাশ্যে এ তিনটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভ্যান্ট (আইসিল)। উপরন্তু, ২০১৫ সালে মার্কিন এক নাগরিক অভিজিৎ রায়সহ লেখক, প্রকাশক ও অন্যান্য মিডিয়ার বিরুদ্ধে ধারাবাহিক হুমকি দেয়া হয়েছে। সন্ত্রাসী হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানতে পেরেছে- এসব সন্ত্রাসী হুমকি বাস্তব, বিশ্বাসযোগ্য এবং বাংলাদেশে আরও হামলা হতে পারে।
মানবজমিন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud