পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজন হত্যা মামলার রায় ৮ নভেম্বর

Posted on October 27, 2015 | in জাতীয় | by

resize56564সিলেট প্রতিনিধি: সিলেটে আলোচিত শিশু রাজন হত্যা মামলার রায় ঘোষণার জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালত মঙ্গলবার দুপুরে এ দিন ধার্য করেন। ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়। ওই ঘটনার তদন্ত শেষে মোট ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে জালালাবাদ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার দু’দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশীরা সেখানে তাকে আটক করেন। আসামি কামরুলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud