পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার হংকংয়ের নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ

Posted on October 11, 2015 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: বাংলাদেশে এবার সতর্কতা জারি করেছে হংকং। সিকিউরিটি ব্যুরো অব দ্য গভর্নমেন্ট অব হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটেড রিজিয়ন তার ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্কতা আপডেট করেছে। তাতে বলা হয়েছে, যেসব নাগরিক বাংলাদেশ সফর করতে চান অথবা যারা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন তাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে নজর রাখতে। প্রতিবাদ বিক্ষোভ অথবা যেখানে বেশি মানুষের জমায়েত হয় এমন সব স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে সেদেশের নাগরিকদের। অস্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থার কারণে বাংলাদেশে বসবাসকারী হংকংয়ের নাগরিকদের অপ্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতে পরামর্শ দেয়া হয়েছে।

hong kong_99670
বাংলাদেশে অবস্থানকারী কোন নাগরিকের যদি কোন সহায়তা প্রয়োজন হয় তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এসিসট্যান্টন্স টু হংকং রেসিডেন্টস ইউনিট (এএইচইউ)-এ ফোন করে সহায়তা নিতে বলা হয়েছে। এজন্য সেখানে ২৪ ঘণ্টা হটলাইন খোলা রয়েছে। এর নাম্বার (৮৫২)১৮৬৮। অথবা বাংলাদেশে চীনা দূতাবাসে কনসুলারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে যোগাযোগের হটলাইন (৮৮)০১৭১৩০৯০৫৬৩।

ওই বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিছু চিত্র তুলে ধরা হয়। বলা হয়, সেপ্টেম্বরের শেষের দিকে রাজধানী ঢাকায় বিদেশি এক নাগরিকের ওপর হামলা হয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরাঞ্চলের জেলা রংপুরে আরেক বিদেশির ওপর হামলা হয়েছে। দুটি ঘটনাতেই আক্রান্তরা নিহত হয়েছেন। গত বছর ৫ই জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। সহিংস সংঘর্ষ হয়েছে। দেশজুড়ে হরতাল হয়েছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছেন। ২০১৩ সালের মে মাসের শুরুর দিকে প্রতিবাদ বিক্ষোভ ও সহিংস সংঘর্ষ হয় রাজধানী ঢাকায়। এতেও হতাহতের ঘটনা ঘটে।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিনিয়র এক ইসলামী নেতার মৃত্যুদণ্ড দেয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। সারাদেশে সহিংস সংঘর্ষ হয়। এতেও অনেক মানুষ হতাহত হয়। ২০১২ সালের এপ্রিলের শেষের দিকে সিলেটে হরতাল সহিংস সংঘর্ষে রূপ নেয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud