পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘রাজনীতি’তে অমিত হাসান

Posted on October 5, 2015 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান, জায়েদ খান ও অপু বিশ্বাসের পর রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি শিরোনামের সিনেমাটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘কয়েকদিন আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প রাজনৈতিক কর্মকান্ড নিয়ে।Amit-Hassan-1

গল্পটি ভালো লেগেছে তাই চুক্তিবদ্ধ হলাম।’ শাকিব, অপু, অমিত হাসান, জায়েদ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু। ঈদের পরদিন ২৬ সেপ্টোম্বর রাজধানীর গুলিস্তান, মতিঝিলে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

রাজনীতি সিনেমার গল্পে দেখা যাবে- রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। আবার একই মেয়ের প্রেমে পড়ে শাকিব ও জায়েদ। ত্রিভুজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। এতে গান থাকবে মোট ছয়টি।

সংগীতায়োজন করবেন ফুয়াদ মোক্তাদির ও অদিত। তবে গানগুলোতে কে কে কণ্ঠ দিবেন তা এখনো ঠিক হয়নি। এছাড়াও সম্প্রতি হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অমিত হাসান। এখন তিনি ধূমকেতু সিনেমাসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud