পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মহিলা ক্রিক্রেট দল আজ পাকিস্তান যাচ্ছেন

Posted on September 28, 2015 | in খেলাধুলা | by

ঢাকা: অস্ট্রেলিয়া যখন নিরাপত্তার প্রশ্ন তুলে হঠাৎ তাদের আসন্ন সফরকে ঘিরে অনিশ্চয়তার দেয়াল তুলল, বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল সব সংশয় মুছে পাকিস্তান যাচ্ছে। সালমা খাতুনরা আজ বেলা ১টা ৩৫ মিনিটে পিকে ৬২৭র একটি ফ্লাইটে উড়াল দেবেন। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর নয় দিনের এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের মেয়েরা দুটি করে টি ২০ এবং ওডিআই খেলবেন। সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে।

shufian-78-1024x694

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের জন্য অনুমতি দেয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহার পরের দিন রাতে দল ঘোষণা করে বিসিবি। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন সালমা খাতুন। এদিকে মহিলা ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক শফিকুল হক হীরা।

বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল
সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, শুকতারা, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা ও নাহিদা আক্তার। স্ট্যান্ডবাই : সানজিদা ইসলাম ও সুমনা আক্তার।
তৃতীয় রাউন্ডে টিটি দল
এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। রোববার থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে ওমানকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেন মানস চৌধুরী, মাসুদ রানা পরাগ, জাভেদ আহমেদ ও সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদরা। শনিবার মালয়েশিয়া ও মঙ্গোলিয়ার কাছে হারলেও মিয়ানমারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল বাংলাদেশ দল।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud