April 29, 2026
বিনােদন ডেস্ক: সবার জীবনে উল্লেযোগ্য প্রথম অনেক ঘটনা থাকে। আজ আমরা জানব, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রথম কিছু ঘটনা।
প্রথম স্কুল
রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
প্রথম শিক্ষক
আমার আম্মু রেহেনা হাবিব।
প্রথম পড়া বই
ছোটবেলায় রূপকথার গল্পের বই অনেক পড়েছি। তুষারকন্যা ও সিনড্রেলা এই চরিত্র দুটি আমার ভীষণ প্রিয়।
প্রথম অভিনীত নাটক
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ফার্স্ট ডেট’ নাটকে আমি প্রথম অভিনয় করি। নাটকটা ভালোবাসা দিবসে প্রচারিত হয়েছিল। প্রচারের তারিখটা এখন আমার মনে নেই। তখন আমি স্কুলে পড়ার পাশাপাশি মডেলিং করতাম। নাটকটি প্রচারের পর অনেক সাড়া পেয়েছি। এরপর আমি নাটকে লম্বা বিরতি নিয়েছিলাম। কলেজে পড়ার সময় অল্প কিছু নাটকে কাজ করেছি। কলেজ পাস করার পর আবার নাটকে নিয়মিত হই। তবে ‘ফার্স্ট ডেট’ নাটকের কথা এখনো অনেকে মনে রেখেছে। বাইরে বের হলে অনেকে বলে, ‘ভাবনা আপু, তোমার ‘ফার্স্ট ডেট’ নাটকটা অনেক ভালো লেগেছে।’
প্রথম পারিশ্রমিক
শিল্পকলায় একটা নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ১০০০ টাকা পেয়েছিলাম। আমার একক নৃত্য ছিল। তখন আমি অনেক ছোট ছিলাম। টাকাটা পেয়ে আম্মুকে দিয়েছিলাম।
প্রথম শাড়ি পরা
অনেক ছোটবেলায় পরেছি। আমার বয়স তখন চার। বাফায় আমি নাচ শিখতাম। নাচের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমি প্রথম শাড়ি পরি। আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী রিয়া আপু।
প্রথম দেখা চলচ্চিত্র
রোমান হলি ডে।
প্রথম অভিনীত চলচ্চিত্র
অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’।
প্রথম দেওয়া সাক্ষাৎকার
আনন্দ ভুবন ম্যাগাজিনে আমার প্রথম সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। ‘ফার্স্ট ডেট’ নাটকটি প্রচারের পর পর সাক্ষাৎকারটি আমি দিয়েছিলাম। আর টেলিভিশনে আমি প্রথম সাক্ষাৎকার দিয়েছিলাম এনটিভিতে। অনুষ্ঠানের নাম ছিল, ‘জানার আছে, বলার আছে’।
প্রথম প্রেম
আমার ক্লাসমেটের সঙ্গে সম্ভবত আমার প্রথম প্রেম হয়েছিল। এখন আসলে তেমন কিছু মনে নেই।