পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যানজটে ভোগান্তি আজ তৃতীয় দিনেও

Posted on September 21, 2015 | in জাতীয় | by

গাজীপুর ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সোমবারও যানজটে আটকা ঘরমুখো মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। আজ ভোর থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণি থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থেমে থেমে গাড়ি চলছে।

SAMSUNG CAMERA PICTURES

পুলিশ জানায়, ভোর চারটার দিকে টাঙ্গাইলের করোটিয়ায় একটি বাস বিকল হয়ে যায়। এক ঘণ্টা পর বাসটি সরিয়ে নেওয়া হয়। এ সময় থেকেই যানজট শুরু হয়। পশুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের চাপে যানজট বাড়ছে। এ ছাড়া বৃষ্টির কারণে গাড়ির গতি ধীর। নাবিল পরিবহন নামে একটি বাসের চালক মোর্তজা বলেন, নীলফামারীর দেবীগঞ্জ থেকে গতকাল রাত পৌনে ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে ঢাকা পৌঁছানোর কথা। কিন্তু সকাল নয়টার সময়ও মির্জাপুরে যানজটে আটকে আছেন। ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলামের জানান, পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালাচ্ছে। গত শনিবার থেকেই মহাসড়কের এই অংশে যানজট শুরু হয়েছে। গতকালও যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আজও ভোগান্তির শেষ নেই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud