পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খন্দকার মোশাররফের জামিন স্থগিত

Posted on August 27, 2015 | in রাজনীতি | by

imagesবিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ জামিন স্থগিত করে। তবে এই সময়ের মধ্যে দুদককে লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত। উচ্চ আদালতের এই আদেশের ফলে খন্দকার মোশাররফ আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। বিএনপির সিনিয়র এ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষও একটি আবেদন করেছিল, যা শুনানির অপেক্ষায় রয়েছে। ২০১৪ সালের ৬ই ফেব্রুয়ারি দুদকের দায়ের করা মুদ্রা পাচার মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করেছিল বলে মামলার এজাহারে বলা হয়েছে। মামলা হওয়ার পর তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। গতবছর ১২ই মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এম এ মানিক:

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud