পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিল থেকে দুই শিশু সন্তানসহ বাবার লাশ উদ্ধার

Posted on August 11, 2015 | in সারা দেশ | by

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিল থেকে বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে চলনবিলে তাদের লাশ পাওয়া যায়। নিহত ব্যক্তিরা হলেন আলতাফ হোসেন (৪০) এবং তাঁর শিশুপুত্র নাফিল (৬) ও শিশুকন্যা আনিকা (৮)।

SEতাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলামের জানান, নিহত আলতাফ হোসেন করিম দাঁড়ি কওমী মাদ্রাসার শিক্ষক। এলাকাবাসীর দেওয়া তথ্যের বরাত দিয়ে জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছেলেমেয়েকে নিয়ে নৌকায় করে আলতাফ হোসেন বিলে মাছ ধরতে যান। এরপর তাঁরা পানিতে ডুবে যান। রাতে লাশ ভেসে ওঠে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud