পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ব্লগার ও হত্যাকারী সবাইকে আইনের আওতায় আনা হবে’

Posted on August 10, 2015 | in জাতীয় | by

নিজস্ব প্রতিবেদক : যারা ব্লগারদের হত্যার সঙ্গে জড়িত এবং যারা হযরত মুহাম্মদ (সা.), ধর্ম ও কোরআন নিয়ে যুক্তিহীনভাবে আঘাত করে ব্লগে লেখে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। কারণ যারা যুক্তিহীনভাবে ধর্ম নিয়ে ব্লগে লেখে তারাও উগ্রবাদী।DMP
রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম এ সব তথ্য জানান।
তিনি বলেন, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কোনো দল জড়িত রয়েছে বলে সন্দেহ করছে ডিবি। মামলা হস্তান্তরের পর সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন ডিবি কর্মকর্তারা। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সময় নিলয়ের একটি ল্যাপটপ ও সিম্ফোনি মোবাইল ফোন খোয়া গেছে। নিজস্ব গুপ্তচর ও প্রযুক্তিগত সহায়তায় এগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আনসার আল ইসলামের ই-মেইল ও ফেসবুক আইডি শনাক্তের চেষ্টা চলছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud