পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জানি না, আইন মন্ত্রণালয় ডিম পাড়ে কি না

Posted on August 6, 2015 | in জাতীয় | by

ঢাকা: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, ‘এক বছর আগে আইন মন্ত্রণালয়ে একটি আইনের খসড়া জমা দেয়া হলেও আজ পর্যন্ত মন্ত্রণালয় তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা জানি না, আইন মন্ত্রণালয় ওখানে বসে বসে ডিমে তা দিচ্ছে কি না।’mizan

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অস্পৃশ্যতা এবং দলিত মানবাধিকার: রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. মিজানুর রহমান বলেন, ‘আমরা বৈষম্য বিলোপ আইনের খসড়াটি একবছর আগে জমা দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আইনটির বাস্তবায়ন করা হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে আইনটি যেন দ্রুত পাস করা হয়।’

দেশে শিশু ও নারী নির‌্যাতনে উদ্বেগ প্রকাশ করে এই মানবাধিকার কর্মী বলেন,‘ রাষ্ট্রকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতে ঝালকাঠির লিমনকে গুলি করার পরে অপরাধীদের গ্রেপ্তার করার দাবিতে মানবাধিকার কমিশনগুলো সোচ্চার ছিল। কিন্তু এখন গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়নি। এই জন্য মানবাধিকার সংগঠনগুলো কিছুট নিশ্চুপ।’

বাংলাদেশ নাগরিক উদ্বেগ এবং বিডিইআরএম নামের একটি প্রতিষ্ঠান এই সেমিনারের অোয়োজন করে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud